STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Tragedy

3  

Kausik Chakraborty

Abstract Tragedy

মুখোশ

মুখোশ

1 min
603

আমি আর কোনও মাঠে নতুন করে ছুঁড়ে দিই নি আমার মুখোশ

বরং অন্ধকারময়তার একটা ইতিহাস খুঁজে নিয়েছি

বারবার টিকটিকিকে দেখে শিখে নিয়েছি বুকে হাঁটার কৌশল

এতদিন পাঁচিলের পেছনে নির্বিঘ্নে লুকিয়ে ছিল আমার মুখ

সকলে টেনে আনতে চেয়েছে ঠিকই কিন্তু চিরকালই

বৃষ্টির ভয় আমায় তাড়িয়ে নিয়ে গেছে গোপন জানলায়

বৃষ্টির নৈঃশব্দ্য আমায় নিজের প্রতি ঘেন্না ধরিয়েছে

প্রতিটা মেঘের মধ্যে আমি ধর্ষিতা হতে দেখেছি উদ্বিগ্ন ছায়াদের

আমায় ঘিরে রাখবার কথা ছিল যাদের তারা এখন মাটি থেকে নোঙর কুড়িয়ে তুলতে ব্যস্ত

আমি মুখোশের ক্ষত সারিয়ে তুলতে পারিনি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract