মনের মানুষ
মনের মানুষ
আমি সাকসেস; মনের মানুষ ;
পায় না সহজে কেউ,
ভালবাসা যার এমন ফানুস ;
সাগরে তুফানী ঢেউ ।
আমি পরাজয় ; গলার হার ;
যে কেউ পরতে পারে,
কুন্দ মালিকা পারিজাত যার ;
ঘাত প্রতিঘাত দ্বারে ।
ফুলে ফুলে ঘুরে কৃষ্ণভ্রমর ;
চাইছে ফুলের মধু,
ভালবাসা প্রেম কখনো অমর ;
কখনো বা গৃহবধূ ।
আপন মনের মাধুরী মিশায়ে ;
ভালো বাসিয়াছে যারে,
আমি পরাজয়; দিয়েছি বিষায়ে ;
জীবন নরক করে ।
কখনো আমি দানি সফলতা ;
কৃতার্থ হও তুমি,
মনের মানুষ ওই বনলতা ;
জননী জন্মভূমি।
