STORYMIRROR

সোমা চক্রবর্তী

Romance

2  

সোমা চক্রবর্তী

Romance

মিষ্টি ভুল

মিষ্টি ভুল

1 min
425

আজকে শুধুই ঠোঁট ছুঁতে চাই

স্বপ্ন হয়ে চোখের পাতা

ঘুমিয়ে থেকো আপন মনে

সামনে থাকুক খোলা খাতা।

এলোমেলো অবাধ্য চুল

বাতাস ছুঁয়ে গন্ধ আনুক

আড়াল থেকে দেখব আমি

আমার কথা নাই বা জানুক।

সন্ধ্যে নামে খোলা ছাদে

তুমি তখন অন্য মনে

সন্ধ্যাতারাই আমি একা

দেখব তোমায় সংগোপনে।

ভেজা ঠোঁটের সকালবেলা

ঘাসের বুকে পা রেখেছ

পা ভিজেছে শিশিরে নয়

চোখের জলে, ভুল বুঝেছ।

বুক ভরা শ্বাস গন্ধ আনে

নাম না জানা কোন সে ফুলের?

ঠিক বুঝেছ নয় তো স্মৃতি?

কিম্বা কোন মিষ্টি ভুলের।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance