STORYMIRROR

সোমা চক্রবর্তী

Abstract

1  

সোমা চক্রবর্তী

Abstract

বিচ্ছেদ হোক

বিচ্ছেদ হোক

1 min
337

সেদিন গোলাপ দিনে

ছেলেটি মেয়েটির হাতে দিল

প্রেমের মত রক্তগোলাপ।

স্বার্থপর রক্তগোলাপ মনে মনে বলল -

"বিচ্ছেদ হোক..."

স্বার্থপর রক্তগোলাপ জানে, 

ওদের বিচ্ছেদ হলে

সে ঠাঁই পাবে

সঞ্চয়িতার ভাঁজে আজীবন

আর ওদের মিলন হলে

প্রতিবছর প্রেমদিবসে,

ঝরে যাবে

গোলাপের একটি একটি পাপড়ি

তারপর কোন একদিন

শুধু কাঁটার শরীর নিয়ে

তার ঠাঁই হবে আস্তাকুড়ে...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract