STORYMIRROR

সোমা চক্রবর্তী

Classics

3  

সোমা চক্রবর্তী

Classics

একটি গোলাপ

একটি গোলাপ

1 min
598

একটা গোলাপ বইটার ভাঁজে বন্দী 

একটা গোলাপ রক্ত ঝরার স্মৃতি

গোলাপটা জানে কাঁটার শরীর তার

গোলাপটা জানে ভুলে থাকবার রীতি।


গোলাপের বুকে অপেক্ষা লেখা ছিল

গোলাপের বুকে কৈশোর আজো বাঁচে

শীত বসন্ত অনেক হয়েছে পার

গোলাপটা তাও আজো পথ চেয়ে আছে।


গোলাপের কিছু ঝরে গেছে লাল পাপড়ি

কিছু পাপড়িরা বিবর্ণ স্মৃতি ছোঁয়া

কথা দেওয়া নেওয়া পরতে পরতে লেখা

সময়ের স্রোতে কিছু কথা গেছে খোয়া।


গোলাপ দিবসে তবুও গোলাপ ফোটে

কাঁটার শরীরে আবেগী রক্ত লাল

রক্তগোলাপে জমে ওঠা ভালোবাসা

ভালোবাসাতেই বাঁচবে সে চিরকাল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics