STORYMIRROR

সোমা চক্রবর্তী

Classics

3  

সোমা চক্রবর্তী

Classics

চকোলেট

চকোলেট

1 min
744

পার্কের পাশে ঘাসজমিটায়

তুমিও ছিলে অপেক্ষায়

আমিও ছিলাম, কিছু কথা নিয়ে

কৃষ্ণচূড়ার বেঞ্চিটায়

তুমি বলেছিলে ভালোবাসি খুব,

আমার বলা হয়নি আর

শুধু জেনেছিল কৃষ্ণচূড়াটা,

পার্কের পাশে বেঞ্চিটার

তোমার হাতেও ধরা ছিল হাত,

হাতটা আমার নাই বা হোক

রঙেদের সাথে রঙ মেশামেশি,

আমার তখন ঝাপসা চোখ

গোলাপটা আজো ডাইরীর ভাঁজে,

বসন্ত আসে বসন্ত যায়

উষ্ণ মুঠোয় গলে চকলেট,

নাকি গলে যায় উপেক্ষায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics