STORYMIRROR

Nikhil Mitra Thakur

Romance Others

3  

Nikhil Mitra Thakur

Romance Others

মিলন হয়নি আমাদের

মিলন হয়নি আমাদের

1 min
4


মিলন হয়নি আমাদের,

যতবার ভেবেছি হবো কাছাকাছি

ততবার কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ।


মিলন হয়নি আমাদের,

যতবার ভেবেছি হেঁটে যাবো দিগন্ত হয়ে,

ততবার ঝড়বৃষ্টি এসে মুছে দিয়েছে দিগন্ত রেখা।


যতবার ভেবেছি ভেসে যাবো,

ততবার অনাবৃষ্টি হাত ধরে এসেছে খরা,

শুকনো নদী পথ বেয়ে যায়নি সে পথ ধরা।


মিলন হয়নি আমাদের,

দূর থেকে দেখি নীল টি শার্টে,

আকাশ দিচ্ছে অমোঘ প্রেমের হাতছানি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance