STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational Others

3  

Debashis Bhattacharya

Inspirational Others

মায়ের মধুর হাসি দেখে

মায়ের মধুর হাসি দেখে

1 min
268

শিশুটি চায় উঠে দাঁড়াতে

মায়ের হাথের আঙ্গুল ধরে

প্রাণের উচ্ছাসে করে খেলা

মায়ের প্রেমের ক্রোড়ে শুয়ে


তব নামকেই বক্ষে ধরে

নাও ভাসায়ে অকূল গাঙে 

তব চরণরেণু শিরে লয়ে 

চলে গর্বে সদা নির্ভয়ে 


দেশ বিদেশে আছে কত 

নগর বাজার প্রাসাদ সারি

শত শত ঐশর্য আর

ভোগ সামগ্রী রাশি রাশি

 

মিটে নাকো মনের তৃষা

হন্যে হয়ে ঘোরে একা 

বহির্জগতে স্বপ্ন রাশি

অতৃপ্তি দিয়েছে শাস্তি


দিবানিশি ভেবেই মরে

সুখের নেশার ফানুস ধরে

আত্মসুখে মগ্ন থেকে 

মাতৃ-স্নেহ দূরে ঠেলে


জোনাকির আলো জোৎসনা মাপে

নিভৃতে মা একা কাঁদে


যাবো ছুটে তোমারি ডাকে 

ঝর্ণা যেমন আছড়ে পড়ে

আঁকা বাঁকা নদীর টানে

সাগর হাসে প্রেমোচ্ছাসে


মন উদাসী যায় ধেয়ে

মমতার আঁচল ফিরে পেতে 

শান্তিবারি ঝরে হৃদয়ে

মায়ের মধুর হাসি দেখে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational