মাগো
মাগো
মাগো তুমি এসেছ জানি,
তবু মন কেন তা, চায়না বুঝতে জানি ,,
বারে বারে শুধু একটি কথাই মনে যায় আসে
কোথায় আলো, কোথায় সেই আদিম উদ্দীপনা,
সব যে শুধুই শূন্য , আসে পাশে ,,
মাগো ঘটকে তুমি মারছো চাবুক, বিধছে আমার বুকে,
তাই বলেকি দিলে তুমি মাগো , আপন আগম রুখে,,
মাগো তুমি এসেছ জানি
ওই যে , শুনছি কত কানাকানি ,,
আকাশের দিকে চেয়ে দেখি
আলো আঁধারের মাখামাখি,,
তুবো কেনো তোমার মুখটি ওঠেনা ভেসে
বিজনতা ছড়িয়ে পড়ে আবার প্রকাশ্যে নিমেষে ,,
মাগো তুমি এসেছ জানি
তুব কেনো পাইনা শুনতে তোমার আলোর বেনুখানি ,,
মাগো দিকে দিকে আজি উঠেছে জ্বেলে কত শত আলোক ঝার- বাতি,
মাগো হাজার ফুলে রঙে উঠেছে সেঝে অগণিত মণ্ডপ রাতারাতি ,,
তবু কেন মাগো তোমায় তো খুঁজে পাইনা কোথাও,
বারে বারে ভাবিয়ে আমায়, তোমায় কোথায় যেন লুকাও ,,
রসে বসে দিনের শেষে ,
আপনিই মরি নিমেষে নিমেষে,,
তুমি মাগো হাসছো জানি আপন অনুপ মেজাজে,
আমি তো মাগো মরি খুঁজে , বিরূপ সন্ধ্যা সাঝে,,
