STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

কর্মলতা সেন

কর্মলতা সেন

1 min
121


হাজার দিন ধরে বসে আছি আমি মঞ্চে,

বর্ষা বাদল হাড়কাঁপানো শীতের রাতে,

আচমকা কোন এক প্রভাতে সোনালী কিরণ 

এসে পড়েছে; শক্ত চোয়ালের মুখে 'পরে,

আশার স্রোত বয়ে গেছে শিরায় শিরায়,

কিন্তু,শরতের মেঘের মতো মিলিয়ে গেছে শূণ্যে।


ক্লাসে পড়া শুনতে শুনতে যাকে নিয়ে স্বপ্নের

জাল বুনেছি আমি এতকাল ধরে দিনেরাতে,

বহু ত্যাগে এসেছিল সেই কর্মলতা সেন সামনে,

হঠাৎ করে দমকা হাওয়ায় ভোকাট্টা ঘুড়ি হয়ে

আজ সে অন্যের হাতে মোয়া।


সন্ধ্যার পাখির মতো একদিন আসবে সে ফিরে 

মা সরস্বতীর কৃপায় গড়ে তোলা আমার নীড়ে

দৃঢ় বিশ্বাসের শক্ত চোয়ালে বেঁধেছি আমি তীর 

আছড়ে পরেছে বারবার নিরাশার ঢেউ,

সেই প্রত্যয়ে চিড়ফাট ধরাতে পারেনি কেউ,

অন্ধকার হবে শেষ, মুখোমুখি হবে কর্মলতা সেন।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract