STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

কফি এবং নিজের সাথে কাটানো কিছু সময়

কফি এবং নিজের সাথে কাটানো কিছু সময়

1 min
7

এক কাপ কালো তেতো কফি কী সহজে

দিতে পারে আমাদের জটিলতা জীবনের ভুলিয়ে!

বিউগলে বিষণ্ণ সুরও লাগে ভালো, সুমধুর।

চুমুকে চুমুকে দিব্যি হারিয়ে যাওয়া যায় বহুদূর 

মেকি সম্পর্কের মিথ্যে মায়াজাল ছিন্ন করে,

নষ্ট পৃথিবীর দুষ্ট মানুষের থেকে অনেক দূরে ।


কালো কফি ও একাকিত্ব আপনজন হয়ে,

চুপচাপ শুনে যায় সব কথা যা ব্যথা হৃদয়ের।

দারুণ অব্যক্ত যা!সেই লোকানো গোপন ব্যথাগুলো

কালো কফির সাথে ভাগ করে হতে পারি ভারমুক্ত।

একাকিত্ব আর কালো কফি মানে হলো বিশ্বস্ত বন্ধুত্ব।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract