STORYMIRROR

Tuloshi Chakraborty

Inspirational Others

3  

Tuloshi Chakraborty

Inspirational Others

কোজাগরী লক্ষ্মী দেবী

কোজাগরী লক্ষ্মী দেবী

1 min
379


নুপুর পরা আলতা পায়ে

এসো গো মা মোর ঘরে

শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে

 সবাই নিবো গো বরণ করে।


ধুপ দীপ জ্বালিয়ে

সাজিয়েছি ফুলফলাদি যত

আল্পনাও দিয়েছি মা

 আজ মোর মনের মত।


ধনধান্য দেওযে তুমি 

জানিগো মাতা অন্তরে

তোমার পায়ে প্রনাম জানাই

 বারে বারে ভক্তিভরে।


বিষ্ণুপ্রিয়া তুমি মাতা 

গোলোকের রাধিকা

কৈলাসে পার্বতী তুমি

ত্রিভুবনে পূজিতা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational