STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

কলঙ্কভাগী

কলঙ্কভাগী

1 min
234


"আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।

আমি সকল দাগে হব দাগি"।

তুমি না দাও ধরা তবুও হব তোমার অনুরাগী।

তোমার পথ করব অনুসরণ যতই হোক

সে ভিন্ন আমার পথ হতে!

নীরব কান্না কাঁদবে এ মন, হাজার আঘাতের তীব্র জ্বালা সইবে বুকের মাঝে।

তোমার ভালোবাসার তীব্র দহনে

নিজেকে পোড়াবো,

আমি তোমার প্রেমে রাধার মত

কলঙ্ক কোড়াবো।

গ্রহনের পরে যেমন চন্দ্র, সূর্য,

হয় অভিশাপ মুক্ত,

তোমার বিরহের অশ্রু ধারায় নিজেকে

করব সিক্ত।

মনের মাঝে যখন উঠবে প্রলয়,

কষ্টেরা আছড়ে পড়বে টেউ হয়ে,

আমি তোমার বন্ধন হতে নিজেকে

করবো না মুক্ত, ভালোবেসে

যাব অন্তর দিয়ে।

"আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি সকল দাগে হব দাগি"।

তুমি না দাও ধরা তবুও হব তোমার অনুরাগী।


Rate this content
Log in

Similar bengali poem from Romance