STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Classics Inspirational

4  

শিপ্রা চক্রবর্তী

Abstract Classics Inspirational

মোহনা

মোহনা

1 min
604

না... বলা সে... অনেক কথা

লেখা আছে হলুদ খামে,

ঠিকানাহীন গন্তব্য....

তাই রাখা আছে গোপনে।

আজও ডাইরির প্রত‍্যেক পাতায়

শুধুই তোমার কথা,

পাতা উল্টাতে উল্টাতে আমি ক্লান্ত,

হৃদয়ে অনুভূত হয় তীব্র ব‍্যাথা।

অতি যত্নে ভালোবাসার অনূভুতি

জড়িয়ে লিখেছি প্রতিটা ভাষা,

কখনও গল্প, কখনও প্রবন্ধ

কখনও সে... হয়েছে কবিতা।

অশ্রুজলে সিক্ত হয়েছে

আমার অবুঝ মন,

তোমার স্মৃতিতে পূর্ণ আছে

আমার হৃদয়ের প্রতিটা কোন।

কিন্তু তোমার কাছে সবকিছু

রয়ে গেছে অজানা,

তুমি গড়েছো নতুন বসতি

হয়েছে আজ তোমার অন‍্য ঠিকানা।

সে.... ঠিকানা আমি পাইনি খুঁজে

ছিঁড়েছে সকল যোগসূত্র,

তুমি আমার সাথে করেছো আড়ি,

তৈরী হয়নি আমাদের মিলনক্ষেত্র।

আমি শান্ত মোহনা হয়ে আছি

মিলনের অপেক্ষায়,

একদিন ঠিক সাগর হয়ে এসে

মিশবে তুমি আমার সাথে,

খোলস পাল্টে জন্ম নেব আবার

নতুন আঙ্গিনায়।


✍শিপ্রা চক্রবর্তী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract