STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

3  

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

সাফল‍্য

সাফল‍্য

1 min
177


সাফল‍্য আজ গগন চুম্বী

আমার ধরাছোঁয়ার বাইরে,

আমি এক ভ্রান্ত পথিক বেড়াই শুধু

এদিক থেকে ওদিক সফল‍তা হাতড়ে।

সাফল‍্য এনে দেয় জীবনে

প্রতিষ্ঠা, নাম, যশ, খ‍্যাতি,

প্রভাব, প্রতিপত্তি,

আমার জীবন ব‍্যার্থতার চাদরে ঢাকা,

হাজার চিন্তার জালবুনে কেটে

যায় নির্জন রাত্রি।

কঠোর পরিশ্রম চলে রাত থেকে দিন

তবুও মেলেনা সফলতা!

দিনের শেষে ক্লান্ত শরীরে

তকমা লাগে শুধুই ব‍্যার্থতা।

সাফল‍্য আজ আসে পিছন পথে

লাগেনা পরিশ্রম, নিষ্ঠা, সততার, বুলি,

তাই তো আজ এত পরিশ্রমের পরেও

সামনে রাখা থাকে শুধুই ব‍্যার্থতার ঝুলি।

ব‍্যার্থতা আজ আমার নিত‍্য দিনের সঙ্গী

দীর্ঘ তার সজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ,

স‍্যাফল‍্য আজ মেকি, সজ্ঞাহীন,

যোগ‍্যতাহীন, কুক্ষিগত, দীর্ঘ হিসাব,

নিকাষ কষে ধরা যায় তার চরণ।

কেটে যাবে ঠিক এভাবেই দিন,

মাস, বছরের পর বছর,

সাফল‍্য থাকবে দাঁড়িয়ে একই জায়গায়,

আমি যাব এগিয়ে,

উড়িয়ে ব‍্যার্থতার চাদর

তাই সাফল‍্যকে দূরে ঠেলে

ব‍্যার্থতাকে আলিঙ্গন করে

এগিয়ে চলেছি সম্মুখ পানে,

মাথা উঁচু করে সম্মানের সাথে

চোখে চোখ রেখে দাঁড়াব একদিন

আসল সফলতার সামনে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational