STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

জীবন চক্র

জীবন চক্র

1 min
326

নানা রঙ্গীন স্বপ্ন চোখে জীবন ছোটে 

তবু চেনা বলয়ের মাঝে ঘুরপাক

দ্যাখে চোখে মুখে অন্ধকার

জীবনের ঘড়ি যেন স্তব্ধ তার।


দূর নীল আকাশের সন্ধ্যাতারা

করলে লড়াই প্রাণপণে

দেবে সেও একদিন ধরা,

কিন্তু স্বপ্ন যে আকাশ ভরা

জীবনের সময় হচ্ছে খরা

দিনশেষে দেখবে সবই ফাঁকা।


ট্যাংক বোঝাই তেলে

প্রদীপ জ্বালিয়ে দিলে

সেটি যেমন নিভে যায় না,

সেরকম কত রাত দিন হয়

আবার রাত শেষে ভোর হয়

জীবনের ছোটা কখন থামেনা।


মন ক্ষত বিক্ষত স্বপ্ন যুদ্ধে

তবুও লড়াই করে ঢাল নিয়ে

নিজের শক্ত হাতে রক্ত মাখে

জীবন দুহাত বাড়িয়ে স্বপ্ন টানে।


তারপর কোনো এক প্রহর শেষে

জীবন দম নেয় বড় শ্বাসে বড় শ্বাসে

হঠাৎই থামে জীবনের ছুটে পথ চলা

সবাই ভাবে এই বুঝি দিলো স্বপ্ন ধরা।


লক্ষ্য পুরণ, স্বপ্ন গড়া এইতো জীবনের খেলা,

স্বপ্ন বুনতে জীবন ছুটবে, আসুক তাতে মরণ বেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational