STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

ইতিহাসের পাতায়

ইতিহাসের পাতায়

1 min
302

চাক্ষুষ করি রক্ত বৃক্ষপত্র পল্লবে ,

যারা শক্তের ভক্ত ; দেখবি যদি চল তবে ।

আজ থেকে কোটি কোটি বছর আগে ,

পিছিয়ে গেলেই নানান প্রশ্ন জাগে ।

কেউ বলে মমি হয়েছে ফসিল চাপে ,

ব্যারোমিটারে ফুসফুসের ভাপ মাপে ।

কেউ বা বলে মরেনি এখনো রক্ত ,

প্রত্ন রত্ন খুঁজে বের করাই সখ ত' ।

কীট অনুকীটে প্রাণের প্রথম প্রকাশ ,

সেই প্রাণ আজ গলায় লাগায় ফাঁস ।

এই তো সেদিন আমরাই ছিনু বানর,

লেজ খসে গেছে তথাপি হইনি নর ।

ইতিহাস কি সে সব আর মনে রাখে ?

পাতায় পাতায় শিরা উপশিরা আঁকে ।

এখানে সাগর ছিল; ওখানে মরুভূমি,

প্রমাণ কি তার কেমনে জানবে তুমি !

ছিল বা না ছিল নেই কোন মাথাব্যথা,

মনের বিশ্বাস বিশাল প্রামাণ্য কথা ।

পাতায় পাতায় লেখা থাকে ইতিহাস,

ডালে ডালে ঘুরি কেমনে পাব আভাস !

তবু অনুভবি নাসিকা রন্ধ্রে তার গন্ধ,

সচল লোচনও কখনো বা হয় অন্ধ ।

ইতিহাস পড়ি, ইতিহাস গড়ি দিনেরাতে,

মরিচা পড়ে, ঘূণ ধরে সকল মূর্ছনাতে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics