STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

ইহ জন্মের ঋণ

ইহ জন্মের ঋণ

1 min
145

ইহ জন্মের ঋণ

আমি বাংলায় কথা বলি

বাংলায় গালি দিই

আমি বাংলায় চিন্তা করি

বাংলায় বুঝে নিই।

আমি বাংলায় চিৎকার করি

বাংলায় করায় চুপ,

আমি বাংলায় বিচার করি

বাংলায় দেখি রূপ।

বাংলা আমার মনে প্রাণে

গর্বে ভরে বুক,

বাংলা আমার জীবন প্রিয়

নায়ক সাহরুখ।

বাংলা ছাড়া আমার আমি

অতি বড়ো দীন

বাংলা হলো আমার কাছে

ইহ জন্মের ঋণ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract