STORYMIRROR

Runa Bandyopadhyay

Fantasy

4  

Runa Bandyopadhyay

Fantasy

ইচ্ছেপাখি

ইচ্ছেপাখি

1 min
637

গহনরাতে ইচ্ছেপাখি ডানা ঝাপটায় আজ....


রূপকথা গড়ে চুপ করে আছি,

চুপকথাগুলো রূপ পাবে নাকি?

রূপসায়রেতে ডুব দেব বলে

ডুব-ডুব মন অনুপলে


বেহিসেবি ইচ্ছেপাখি হিসেব খোঁজে আজ


ইচ্ছেপাখি মাতল ঝড়ে,

ঝড়ের সুরে সুর মিলিয়ে,

সুরাসুরের দ্বন্দ্বে পাগল,

পাগলামি নিয়ে রূপসারাত...


সৃষ্টিলীন ইচ্ছেপাখি সৃষ্টি-মিথে মাতোয়ারা!


ও আমার ইচ্ছেপাখি...

এখনও তো ইচ্ছে করে,

তোর বুকেতে মুখটি রেখে,

অবুঝ যত কান্না মেখে,

ঝরিয়ে ফেলি ইচ্ছেরাত!


রাতশেষে ইচ্ছেপাখি দুফোঁটা চোখের জলে ডুবে মরে।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy