হয়তো
হয়তো
কিনেছিলাম কিছুদিন আগে এক কেজি,
ডেসিকেটেড গুঁড়ো ওই নারকোল ফলের।
এটা ওটা করে কোনোমতে করেছি শেষ,
ব্যবহার করতে কিন্তু মজা হচ্ছিল বেশ !
কিন্তু তাতে হয়েছে একটাই মুশকিল ......
জিও মার্টের খোসা ছাড়ানো গোটা নারকোল !
মাত্র পঁচিশ, তবুও খুশি হয় না আর এই দিল।আমার দিম্মাকে বিজয়ার প্রণাম সেরে,
ফিরছি বাড়িতে সেদিন পূজোর কদিন পরে,
মামা দেয় হাতে বাতাবি লেবু আর ঝুনো নারকোল।
নাড়িয়ে দেখেছি জল নেই,সুতরাং পচারও নেই ভয়,
এখন পৌষ, ওটার ছোবড়া ছাড়াতে হবে মনে হয় ।
লোভ দেখিয়ে কর্তা মশাইকে খাটানোর উপায় !
সুগার দুজনেরই, হয়তো বলবেন, মিষ্টি খেতে নেই।
