STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Fantasy Inspirational

গাছ ও আগাছা

গাছ ও আগাছা

1 min
6

প্রথম মেহেদী গাছ দেখেছিলাম সাঁওতাল বাড়িতে,

মা ওখান থেকে পাতা এনে বেটে লাগাতো হাতে।

তার হাতে একটু বেশিই লাল, আমার হাতে কম,

এভাবে বোঝা যায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ !

সেই কথাটা আমার কিন্তু জানা ছিল না একদম !

নাই বা হলো আমার হাতের রঙটা বেশি লাল___

নিজের হাতের গন্ধ শুঁকেই তো মুগ্ধ, একি কামাল !

পুলিশ ব্যারাকের বেড়া থেকে, গাল এনে লাগিয়েছি,

গাছ বড় হয়েছে, ফুল ফোঁটার আশায় চেয়ে আছি ।

মেহেদী ফুলের বালিশের নাম তার সুগন্ধের কারণে,

ফুল ফুটলে গন্ধ শুকতে পাব, ইচ্ছেটা আছে মনে। 

গাছ একটু বড় হতে না হতেই আমার কর্তামশাই,

দা হাতে নিয়ে একদম তৈরি, কিছু গাছ ছাঁটা চাই,

এনেছেন অনলাইনে কিনে ব্রাঞ্চ কাটার একখান,

ভুলে কখনো নিজে হাতে লাগানো গাছও কাটেন ।

কি করে যে আমি এখন এসব গাছেদের বাঁচাই ___

সারাটা সময় পই পই করে যত আগাছা চেনাই ।

সংসারে যেন আমার, এছাড়া কোনো কাজ নেই !


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy