STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Others

গাছ লাগান প্রাণ বাঁচান

গাছ লাগান প্রাণ বাঁচান

1 min
161

বেলা বাড়তেই রাস্তাঘাট সব ফাঁকা,

গুটি কয় অফিসের গাড়ি,

গাছ তলায় যায় দেখা।

সবাই আছে ঢুকে এ.সি. কুলার সুখে,

বাইরে এসেই, উফ কি গরম--,

বলছে সবাই মুখে।

অথচ দশ বারো বছর আগের কথা,

ভাবুন তো একটু দেখে,

গরমে লাগতো কি এতো ছ্যাকা?

এ.সি.কুলার,রেফ্রিজারেটর সবই ছিল,

তবে ছিল না তা বেশি ঘরে,

গরম নিয়ে হতো না এত শোরগোল।

তাই হলো না কি সময় ভেবে দেখার,

কেন হলো এমন অবস্থা?

অবাধে আমরা কেটেছি বন জঙ্গল,

ধ্বংস করেছি সবুজ,

গড়ে তুলেছি কারখানা বহুতল।

বর্জ্য পদার্থ ফেলে দূষিত করেছি জল,

ধ্বংস করেছি শত শত জলাশয়,

পাচ্ছি হাতেনাতে সেই কাজের ফল।

কীটনাশক ব্যবহারে মাটি হারিয়েছে উর্বরতা,

বিষাক্ত হয়েছে মাটির ফসল,

প্রকৃতি হারিয়েছে তার নিজস্বতা।

সবুজ পৃথিবী হয়েছে আজ বিবর্ণ বর্ণহীন,

রুক্ষ শুক্ষ ব্যবহারে অতি দীন,

গরমে জীবের অবস্থা আজ সঙ্গীন।

পরিবেশের কঠোরতা থেকে মুক্তির,

কোন উপায় আছে কি?

মোদের মুক্তির একমাত্র উপায় এখন,

"গাছ লাগান প্রাণ বাঁচান"

এখনো কিছুটা সময় আছে হাতে,

হতে হবে সাবধান,

আনতে সবুজের মাঝে প্রাণ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract