STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract

4  

Bisweswar Mahapatra

Abstract

জীবন ও মৃত্যু

জীবন ও মৃত্যু

1 min
435


জীবনের মাঝে মৃত্যুকে দেখি

মৃত্যুর মাঝে দেখি জীবন জাগে,

রূক্ষ মাটির বুক ছিঁড়ে কুটিকুটি করা

সবুজ দুর্বার হাতছানি ভাল লাগে৷

ওদের জন্ম আজও অজানা

ভ্রূণের মাঝে নেই কোন বীজের পরিচয়,

ওরা আজও কুলিন হয় নি

আগাছা নামে সমাজের বুকে চির বিস্ময়!

হাজার পদের দলনে মৃত্যু

রোজ রোজই তো তাই মরে,

তবুও দেখি কোমলতা নিয়ে জেগে

প্রতি রাত শেষে শিশির ধোয়ানো ভোরে৷

ওরা স্রষ্টার চোখে সৃষ্ট নয় কি?

তবু কেন সে জীবনে মৃত্যু ফিরে ফিরে আসে ?

ওদের মৃত্যু ঘিরে ঘিরে দেখি

আজও তোমাদের বৈভবী জীবন হাসে৷



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract