STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

বিকেলের চা

বিকেলের চা

1 min
663

এক পেয়ালা চা

বিকেলের ক্লান্ত সূর্যের সাথে।

নেশা কমে যায়

ঠিক দিনের শেষ হওয়া আলো আর প্রতি রাতে।

দিন প্রতিদিন বাড়তে থাকা সময় বিস্তারে 

হাতে খালি চায়ের কাপ আর উষ্ণতা লেগে জিভে। 


এই ভেবে জিভের সাথে

ছাঁকনি ছাঁকা চেনা অভ্যেস অতি প্রিয় গোধূলির আলো।

প্রিয় যদি পরিচিত হয় সেটা নেশা

আর অপরিচিত নেশা মানুষের ভালোবাসা।

জান তো

এক পেয়ালা চায়ে শুধু তোমাকে চাই ।

আর তারপর প্রতিদিন নিয়মিত অভ্যেস

এক পেয়ালা চা।

আর সেই বিকেলে ইচ্ছেদের মিল মেলা ভার

যদিও ঠোঁটে আমার অভ্যেস দিনশেষের ঠোঁট। 


এক পেয়ালা চা

আরেকটু পরে সূর্যের দরকার পরে চার দেওয়ালে।

চারিদিকে ছুটন্ত জোনাকিরা সূর্য নয়

আর চা শুধু গরম নয় যদি প্রিয় গন্ধি হয়।

নিশ্চিন্তে লেগে যায় ঠোঁট

বাঃ , উফ এক পেয়ালা গরম চা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract