STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

একাকী এই জীবনে

একাকী এই জীবনে

1 min
224

না জানি কবে এসেছিনু এই ধরাধামে

           কোন সে তিথি লগনে

   সেদিনও গো ছিলাম যে আমি একা 

            না জানি কি ছিল বিধাতার মনে

সবাইকে আঁকড়ে ধরে হলাম আমি বড় 

           কত সম্পর্কের ভিড় 

নানা ডোরে বাঁধল যখন আমায় 

           কোথায় যেন মনের কোনায় 

লাগলো যে  বড়  ফাঁকা ফাঁকা 

          বাঁধভাঙ্গা স্মৃতির জোয়ার

নাইগো কোন কুল কিনারা

         একা একাই করতে হবে ডিঙ্গি পার

জানিনা কেন উঠলো মনে হাহাকার

          বুক ভরা বিশাল শূন্যতা     হাঁটতে যে হবে পথ মোরে একা একা 

          একলা চলো গান গেয়ে ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract