STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

4  

Debashis Bhattacharya

Romance

দেখবো তোমায় আঁধার রাতে

দেখবো তোমায় আঁধার রাতে

1 min
220

দেখবো তোমায় আঁধার রাতে

তারা হয়ে আকাশে

একটুখানি কম্বল মেঘ

দিলো স্বপ্ন ভেঙে


বেদনা নিয়ে জ্বলে মরি

অন্তরীক্ষে নিস্তব্দ রাতে 

দিশাহীন হয়ে ছুটে চলি

বিরহের সুরে গান গেয়ে


মনে অভিমান নিয়ে

ঘুরি সর্বব্যাপী

দিইনা সাড়া করোও ডাকে 

যাই ছুটে যেথা খুশি

 

মানিনা কোনও বিধি নিষেধ

বেড়াই সীমাহীন আকাশে

ঠিকানাবিহীন গন্তব্যস্থল 

যাবো আমি কার কাছে


আসবো না ফিরে ধরিত্রীর বুকে

মরমের ব্যথা ভুলে

রাত শেষ হলে দিনের আলোয়

ঘুমাবো অশ্রুতে স্বপ্ন ধরে

 

শুধু যদি পাই তোমার ইশারা

আসবো ছুটে উল্কা হয়ে

থেকো তুমি মোর মুখপানে চেয়ে 

আসবো তোমার টানে বারে বারে 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance