STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Others

5  

Nityananda Banerjee

Classics Fantasy Others

ডুমুর

ডুমুর

1 min
518

চাইনি এত ভালবাসা,

 হৈ-হুল্লোড় কলরবও,

জন্মান্তরে সুযোগ পেলে 

আমি তখন ডুমুর হবো।

ফুল ফুটে না ফলটি ধরে ; 

পাখ-পাখালির আহার হতে,

অমানুষের আঁতুড় ঘরে ;

জন্ম নিয়ে ব্রতী র'তে ।

মনের মত আদর পেয়ে

মাটির বুকে পড়ে র'বো,

অনাদরে অবহেলায় তখন

আবার মানুষ হবো।

কাঁচা পাকা ফল মূল ছাল,

পাতা গুঁড়ি লাগবে কাজে,

মানুষ হয়ে আমার এ' হাল

বড়ই করুণ ভীষণ বাজে ।

আপনি নয়; পরের তরে

জীবনভর ধন্য র'বো,

ভেষজ গুনে গোটা শরীরে

নিজেকে নিয়ে ঋদ্ধ হবো ।

তখন যেন বল না কেউ

হয়ে গেলাম ডুমুর ফুল,

বুকের মাঝে উঠলে ঢেউ

হারাবে সব এ'কুল ও'কুল ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics