STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

ডাকাবুকো

ডাকাবুকো

1 min
8

শীতকালে পিঠে, নলেন গুড়ের পায়েসের দিন,

বারোই জানুয়ারি এলেই কিন্তু মনে পড়ে যায়__

একজনের জন্মদিন ও আরেকজনের মৃত্যুদিন।

বিলের সাথে কি সূর্য সেনের কখনো দেখা হয়েছিল !

কি জানি, ভেতরে এত আগুন কালু কোথায় পেল !

কিছুতেই শায়েস্তা করার সুযোগ দেয়নি ওদের,

দুরন্ত বিলের মতোই দুষ্টুমি, আর ফন্দি পালানোর !

বিশ্বাসঘাতকের কারণেই শেষে ধরা পড়তে হলো,

তাই "একলা চলো রে" গানটাই বিনোদ শুনিয়েছিল।

ফাঁসি তো তখন অনেক স্বদেশীরই হয়েছিল,

কালু'দা আর তারককে কেন এত অত্যাচার করল !

তাতেও কি হয়েছিল ঐ ইংরেজদের মনের শান্তি ?

সাগরে নিয়ে মৃতদেহ ভাসায়_____ এত ভোগান্তি !

আসলে আর কিছুই নয়,মাস্টারদাকে ছিল স্রেফ ভয়,

যদি মরেও না মরে, আবার যদি জীবন ফিরে পায় !

কথায় কথায় অস্ত্র লুঠ করায়, রেল লাইন ওড়ায় !

এমন ভয়ঙ্কর ! ইংরেজ মারে ! কোন ব্যাটা না ডরায় !

ভবিষ্যত যারা গড়বে, তাদের এভাবেই পথ দেখায়,

আসল প্রয়োজনে মানুষকে অকুতোভয় হতে শেখায়।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy