STORYMIRROR

Subrata Nandi

Romance

2  

Subrata Nandi

Romance

চাওয়া পাওয়া

চাওয়া পাওয়া

1 min
624

আজন্মকাল চেয়েছি যাকে,পাইনি একান্তে,

অনভিপ্রেত আগমনীকে পেয়েছি সর্বান্তে,

ভালবাসার রঙে ছিল শুধুই উদাসীনতা,

মর্মন্তুদ স্মৃতির মণিকোঠায় বড্ড একা।

দায় ও দায়িত্বের মাঝে দৃষ্টি পিছু চলে যায়,

মর্মর শব্দের প্রতিধ্বনি স্মৃতির ছত্রচ্ছায়ায়।

অজান্তেই হারিয়েছি তোমাকে সমুদ্রের মাঝে,

অব্যক্ত যন্ত্রণা আজও হৃদয়বন্দি গোপন খাঁজে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance