STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

বড়োদাদা

বড়োদাদা

1 min
294

Prompt-49


বড়োদাদা

মানিক চন্দ্র গোস্বামী 


যখন আমরা ছোট্টবেলায় স্কুলের পথে যেতে,

দুই ভায়েতে দুস্টুমি করি,খুনসুটিতে মেতে;

তখন আমার শতেক দোষে, নিজের ভালোবাসায়;

সহজ ভাবে মেনে নিতিস, শান্ত চোখের ভাষায়। 

পাছে আমি চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ি,

শক্ত করে হাতটি ধরায়, ভরসা পেতাম ভারি। 

তুই যে আমার বড়, তবু মানতাম না মোটে;

কতদিনই আঘাত করেছি, নানান ফন্দি এঁটে। 

মুখ বুঝে সব সহ্য করেছিস, নালিশ ছিল না কোনো;

স্নেহের ডোরে বেঁধে রেখেছিস, বিরূপ দেখিনি এক দিনও। 

বাবা-মায়ের নির্দেশ ছিল, ভাইটি তোমার ছোটো,

দায়িত্ব তোমার ভাইকে দেখার, ছাড়বে না তার সাথও। 

সারা জীবন মান্য করেছিস নির্দেশ গুরুজনের,

বাৎসল্য প্রেম উজাড় করে, ক্ষমেছিস দোষ ভাইয়ের। 

আজকে আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি শত;

ভালোবাসার বন্ধন জোড় গভীর হয়েছে কতো। 

তোর মতো বড় সহোদর পেয়ে, ধন্য হয়েছি আমি;

আমার জীবনের বুনিয়াদ গড়া কারিগরে আমি নমি। 

মনে প্রাণে সদা ভালো চাই এই মাটির মানুষের,

তোর মতো দাদা পাথেয় হউক সকল জীবনের। 


    


Rate this content
Log in

Similar bengali poem from Classics