STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

বলতে ইচ্ছে করে

বলতে ইচ্ছে করে

1 min
141

তোমার ওই সুন্দর চোখের

তীক্ষ্ণ অথচ সুগভীর চাহনি

যেন আশ্রয় হারা নয়

ঘর বাঁধেনি এমন পাখি

ঘরের সন্ধানে সর্বদা ব্যস্ত।

আমার নরম হৃদয়কে বিদীর্ণ করে

কি যেন বলতে ইচ্ছে করে ;

খুব ছোট কথা অথচ কঠিন-

তাইতো বলা হয়ে ওঠেনা।

বিদীর্ণ হৃদয় শুধু ছাই হয়ে যায় পুড়ে

কিন্তু তার মাঝে যে চাপা আগুন আছে

তা বুঝতে দেয় না।

ওই সুন্দর চোখে তাকিয়ে

আমার আর স্থির থাকা হয়ে ওঠেনা;

অজান্তেই আমার চোখে জল আসতে চায়-

তোমার অলক্ষ্যে চোখের জল আড়াল করি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance