STORYMIRROR

Moitreyee Ghosh

Fantasy

1  

Moitreyee Ghosh

Fantasy

বিসর্জন

বিসর্জন

1 min
566

শুনেছি রাতের বেলা গাছের তলায়

দাঁড়ালে বিশুদ্ধ অক্সিজেন মেলে

এও শুনেছি, যে অক্সিজেন

আমাদের জীবনে অত্যাবশ্যক

গাছেরা তা অনায়াসে ত্যাগ করে।

ভাবতে অবাক লাগে, কারুর অত্যন্ত

প্রিয় জিনিসটি, কি করে অপরের

অপ্রয়োজনীয় হয়ে ওঠে!

সবই বিধাতার খেল বুঝলে,

একই মুহূর্তকে কারুর আবাহন

তো অপরের বিসর্জন হিসেবে চিহ্নিত করা

এ শুধু তাঁর পক্ষেই সম্ভব।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy