STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics Others

4  

Kausik Chakraborty

Abstract Classics Others

বিভাজিত বনভূমি

বিভাজিত বনভূমি

1 min
169

অন্ধকারের মধ্যে চাইছ তুমি

চোখে পাতা আছে বিভাজিত বনভূমি 


ছল করে তবু লুকিয়েছ ওই দিকে

নজরবন্দী, বেঁধে রাখো সঙ্গীকে


আমি শিরাপথে ঠাঁই খুঁজি, নীহারিকা 

তখনও দুহাতে ধরে আছি সব বিকার


ঘোলাজল থেকে বাঁচিয়ে তুলেছি রোদ

ছিঁড়েছি গায়ের ঘুণ ধরা শোধবোধ 


ফুটপাত জুড়ে বেলুনের দাপাদাপি 

সেই সুযোগেই আমি ছায়াপথ মাপি


এযাবৎ নাকি পিছনে তাকাতে নিষেধ

নতুন বরাত নিয়েছি বাতিল বিষের


ভালোবেসে যারা বসেছিল লাভামুখে

ক্ষয়ক্ষতি তাও বাঁচানো হয় নি ঝুঁকে


অন্ধকারেও তাকিয়ে ভেবেছ তুমি

চেয়ে রেখে গেছ বিভাজিত বনভূমি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract