STORYMIRROR

Kausik Chakraborty

Classics

3  

Kausik Chakraborty

Classics

বই

বই

1 min
642

লেখার জন্য খোলা রাখা আছে বই

যশোর থেকেই জোড়াসাঁকো ছুঁয়ে কুষ্টিয়া ফিরবোই...

হয়ত কোথাও কবিতার সন্ধানে

অক্ষর আর সে-ঘরে ফিরতে জীবনানন্দ জানে


সব বুক থেকে উঠে গেছে অনশন 

পোস্টার নয়, দেয়ালে ঝোলানো কবিতা খাতার পণ

সুনীল এঁকেছে শক্তির ক্ষতদাগ

যেটুকু ঝরেছে শরীর উপচে, সেটুকুই শেষ ভাগ


এদিকে কলম, ওদিকে বাসরঘর

পালকের পিছে লুকোনো যায়নি মনোনীত অক্ষর

সেই বইগুলো খুলে রাখা আছে তাই

সব বইঘর হয়ত কখনো লালনের আখড়াই...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics