STORYMIRROR

Subrata Nandi

Classics Inspirational

4  

Subrata Nandi

Classics Inspirational

ভয়ার্ত রূপে পাশবিক মানুষ

ভয়ার্ত রূপে পাশবিক মানুষ

1 min
574

আমি নির্ভয়া হতে চাই না,

চাই না আরেকটি উন্নাও-এর উদাহরণ হতে,

ভয়ের প্রকাশিত রূপ অন্য কথা বলে বর্তমানে।

ভূতের ভয় তো শৈশবে দেখিয়েছিলেন গুরুজনেরা সুশৃঙ্খল জীবন গড়তে -

হয়তো বা কিছুটা সফল হয়েছিলেন এই ভয়ার্ত রূপকথার রাজত্বে!

সেই অভিজ্ঞতার স্বাদ ও গন্ধ এখন বড্ড অপ্রাসঙ্গিক,

স্মৃতিমেদুর মনে সংশয়ের অবকাশ নেই পুরাতনী ইতিহাসে।


একটা ভয়াবহ দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়;

মানবিক দূরত্বটা অমানবিক আচরণের প্রশ্নচিহ্ন আঁকে জনজীবনে,

তীব্র দহনে জ্বালায় পুড়তে থাকে অহর্নিশ;

রক্ত মাংসের শরীরটার উপর ঘৃণাবোধ হয়।


বুক কেঁপে ওঠে অনতিক্রম্য যৌন নির্যাতনের করাল গ্রাসে।

পাশবিক ক্ষুধার্ত হিংস্র মানুষরূপী অমানুষদের ভয়ে মরছি সারাক্ষণ।

সময়ের জাঁতাকলে পিষ্ট মানসিক স্বাস্থ্য!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics