STORYMIRROR

Smarajit Datta

Inspirational Others

4  

Smarajit Datta

Inspirational Others

ভাতৃত্বের ভালোবাসা

ভাতৃত্বের ভালোবাসা

1 min
418

ভাতৃত্বের ভালোবাসা 

     স্মরজিৎ দত্ত


দূর্ণীবার অকুতোভয় কবি

তুমি হয়তো আর আসবে না

আসবে না ফিরে,

ঐ না ফেরার দেশ থেকে।

বিশ্ব ভাতৃত্বের এই দেশে

আজ তোমাকে বড় প্রয়োজন।

সন্তানের জাত হয় না

তাইতো তুমি হতে পেরেছিলে

মায়ের পায়ের জবা।

তুমিই পেয়েছিলে খুজে

সেই জবার গাছের ডালে,

একটি তোমার হিন্দু ভাই

অপরটি তোমার কাসেম মিয়া।


ভাতৃত্বের কবি,

তোমাকে বড় প্রয়োজন আজ।

যে গানে যে কবিতায়

উজ্জবিত হত তখন

পরাধীন ভারতের বিপ্লবীদল,

আজ সেই বাঙালি হারিয়ে গেছে ;

চারদেওয়ালে আবদ্ধ তাই।

"

হিন্দু মুসলমান।"

ভালোবাসা আজও আছে,

তেমন নেতা যে আজ নাই।

কোথায় যেন হারিয়ে গেল 

ভাতৃত্বের হিন্দু মুসলিম ভাই।


নতুন ভুবনের উজ্জিবিত কবি

যেথায় থাকোনা কেন!

তোমার উত্তরসুরী আমরা,

জীবন কাটাচ্ছি তোমার -

তোমার প্রিয় ক্ষেত্রেই।

শুভক্ষণে তাইতো মোর প্রার্থনা,

ফিরিয়ে দাও বিপ্লবী মন,

দিও সাথে ভাতৃত্বের ভালোবাসা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational