STORYMIRROR

Sudeepa Mondal

Abstract Inspirational

2  

Sudeepa Mondal

Abstract Inspirational

ভালোবাসা

ভালোবাসা

1 min
189

ভালোবাসা, দেখে না কোনো স্থান, কাল, পাত্র, 

সে শুধু চায় তোমাকেই একমাত্র 

সবার মাঝে সে যে এক অনন্ত, 

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত l

      তোমার চোখের অব্যাক্ত সেই ভাষা, 

       তার নাম হোক না ভালোবাসা, 

      তোমার মুখের কঠিন নীরবতা, 

        মন  ঠিক খুঁজে নেবে, তার ভাষা, 

      সময়ের সাথে হোক না সে দুরন্ত, 

      ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত l

ভালোবাসা এক স্বপ্নের কারিগর, 

চাওয়া না পাওয়ার মাঝে সে বাঁধে ঘর,

ভালোবেসে কি মানুষ বড়ো ক্লান্ত? 

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত l

       নাইবা দিলে কোনো চরম প্রতিশ্রুতি, 

        চাঁদ, তারা নয়, বাজুক প্রাণের মর্মগীতি, 

       মন দিয়ে শুরু, মনটাই শেষ পর্যন্ত, 

       ফুল ফুটুক না ফুটুক আজ হোক বসন্ত l

              


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract