বৈশাখ
বৈশাখ
বৈশাখের নিদাঘ
যেন সোঁদর বনের বাঘ
বাড়ছে প্রতাপ
দিনই বাড়ছে চাপা রাগ ।
গাঁট হলুদ রং
নেইকো পিঠে ডোরা
কালো পিচে
চলকে ওঠে রশ্মি বাঁকারা ।
দূর সুমুখে
মরিচিকা ভুলায় পথচারী
গাড়ীর কাঁচে
ঝকমকায় আকাশ বিদারি ।
ধূ ধূ মাঠ শুকনো কাঠ
ফুটিফাটা ক্ষেত ভারি
খাল বিলে নেই জল
নেই বক সারসের সারি ।
মাথায় পাগড়ি গালে হাত
চোখে ধুয়ো চাষির
আম জনতা ঘরের ভেতর
শুনসান দেশবাসি ।
