STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

3  

Partha Pratim Guha Neogy

Romance

বাদল দিনে

বাদল দিনে

1 min
305

বাদল ভরা শহরে আজ

প্রেমের বৃষ্টি নামুক,

বৃষ্টিভেজা প্রেমিক বাতাস

ভেজা শরীরকে জড়িয়ে ধরুক ।


উড়ছে আঁচল, এলোমেলো চুল

উড়ছে মাথার ছাতা,

পড়ছে ঝরে ঝরা পাতা,

ভরিয়ে তুলছে ভেজা মাথা।


জলের সঙ্গে ভেজা শাড়ি

অঙ্গে জড়িয়ে থাকুক,

দেহের ভাঁজে বৃষ্টির ফোটা

প্রেমের নকশা আঁকুক।     


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance