STORYMIRROR

Anorghya Gangopadhyay

Classics

4  

Anorghya Gangopadhyay

Classics

অসময়ের ভালোবাসা

অসময়ের ভালোবাসা

1 min
778

সময়ের কাছে ধরা দিতে হবে

হৃদয়ের স্ফুলিঙ্গ বারুদ সমেত

ঝরাপাতারা ঘরে ফিরুক তবে

নিয়ম ভাঙছে নিয়ম মোতাবেক 


নিওন আলোয় রাস্তা পার করে

রোব্বারে শুধু রবিশংকর বাজে

মরুভুমিতে বরফ স্নানের পরে

তবু কেন ভালো লাগছে না যে?


অস্পষ্ট মেঘের সাথে ভীষণ আড়ি

দিগন্তে কারা এখনো ছুটে চলে

এখনো তারা ফেরেনি তাদের বাড়ি

ভেসে চলেছে বোতল ফেরত জলে


এভাবে শুধু নিয়ম বানানো যাবে

নিয়ম ভাঙবেই নিয়ম মোতাবেক

ভালোবাসতে হয়তো বা ভয় পাবে

প্রতিদিন শুধু বাড়বে অল্প অল্প জেদ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics