STORYMIRROR

Anorghya Gangopadhyay

Abstract Others

2  

Anorghya Gangopadhyay

Abstract Others

নাম দেব না

নাম দেব না

1 min
230

সময় ভেসে যাবে তুমি এলে

নদী কিনবো পাহাড় বিক্রি করে

হৃদয় গোপন করে যদি আসো

নিঃসৃত করবো জমানো রঙ

সময়ে যদি না আসো মনে

নদী বেঁচে সমুদ্রে দেব ডুব

অহেতুক দ্বন্দ্ব এড়িয়ে যাব

দেখি ঢেউ নিয়ে যায় কত দূর

জমিয়ে রাখিনি কোনো আবেগ

পরিচিত হতে পারেনি হয়তো

কবিতায় নাম থাকে না তোমার

প্রতিদিন আলাদা কোনো নাম 

তোমার কোনো নাম দেব না

ছবি আঁকবো না কখনো,

নদী কখনো এক থাকে না।

তোমার কোনো নাম হবে না।

 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract