অপ্রাপ্তি
অপ্রাপ্তি
সে এক পড়ন্ত বেলা' বালুচরে বসি' ,
দেখেছি মৎস্যকন্যা করে জলকেলি ,
মনে পড়ে সেই রূপ ; সেই মুখশশী ;
আজি এ বসন্ত দিনে দু'নয়ন মেলি ' ।
কত অনুভবে ছেয়ে গিয়েছে হৃদয় ;
কষ্টকল্প স্মৃতিরাশি করে আনাগোনা ,
কখনো পারিনি তার মন করি' জয় ;
পূরাবো মনের স্বাদ ,অনন্ত বাসনা ।
কখনও তরুচ্ছায়ে বসিয়া একাকী ,
অন্তরের কায়াকল্প মেলিয়া সম্মুখে ,
একদৃষ্টি আনমনে শুধু চেয়ে থাকি ,
অপ্রাপ্তি পরম সুখী বলি কোন মুখে !
যাহা চাই পাই নাক' চাইনি যা পাই ,
এ জীবনে বাকি যেন শুধু অপেক্ষাই।
