STORYMIRROR

Latifur Rahman

Romance Tragedy Others

4  

Latifur Rahman

Romance Tragedy Others

অপেক্ষা

অপেক্ষা

1 min
256

আমি অপেক্ষা করে আছি,

হ্যাংগারে ঝুলানো রক্তের ব্যাগের শেষ ফোটা রক্ত নিগড়ে পড়ার জন্য।

অপেক্ষা করে আছি তোমার জন্য,

অপেক্ষা করে আছি আজকের দিনের মতো শেষ ইঞ্জেকশন তোমার কোমল তনুর মতো হাতের মাংস চিরে চিরে ক্ষত-বিক্ষত করা অব্দি।

তারপর হাত উচে ধরে বলবে, ব্যথায় নাড়াতে পারছি না।

শেষ করে দিয়েছে আমাকে।

আর আমি এই প্রথম প্রতিবাদ হীন,

পাথরের মতো শক্ত হয়ে আছি,

মুখ বুজে সয়ে যাচ্ছি।

অপেক্ষা করে আছি তোমার জন্য,

কখন বলবে, আগের চেয়ে খানিকটা ভালো আছো।

তার জন্য।



Rate this content
Log in

Similar bengali poem from Romance