STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

অনন্ত যাত্রা

অনন্ত যাত্রা

1 min
6


জন্ম থেকে আমি খুঁজছি আমাকে

ফাঁকে ফাঁকে করি কাজ,

চাষ করি,ফসল কাটি,হাঁটি ছুটি

ভালোবাসি আরো কতো কি----

জন্ম থেকে তুমিও খুঁজছো নিজেকে

কাজ করছো ফাঁকে ফাঁকে

মাটি কাটছো,চাষ করছো,ফসল তুলছো

ভালোবাসছো আরো কতো কি---

এই খোঁজা খুঁজির মাঝে হঠাৎ দেখা হয়ে

গেলো আমাদের দুজনে।

আমি ভাবলাম তোমাকেই খুঁজছিলাম।

তুমি ভাবছিলে আমাকেই খুঁজছিলে।

ইউরেকা, ইউরেকা---

আসল ছেড়ে নকলে মজে,

সংসার নদীতে বাইতে লাগলাম খেয়া,

কুল পাই না,ঘাট পাই না--

সকাল গিয়ে সন্ধ্যে হয়,

সন্ধ্যে গিয়ে হয় রাত্রি,

রাত্রি শেষে আবার সকাল।

চক্রাকারে আসে সকাল সন্ধ্যা রাত্রি,

আমরা সেই অনন্ত যাত্রার মাঝি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract