STORYMIRROR

surjani bhattacharya

Romance

2  

surjani bhattacharya

Romance

অজানার আহ্বানে

অজানার আহ্বানে

1 min
482

জানিনা ঘুন ধরেছে কিসে

যদি আজ ধোঁয়ার আঁচে মিশে

শেষ ছাই উড়িয়ে আধো-ঠোঁটে

পেরোতে চাই...

আটকাবে কী আমায়?


কত না স্মৃতির অধিবিষে

নিমেষে ভালোবাসা পিষে

যদি সমুদ্র-চৌকাঠে

তলিয়ে যাই...

খুঁজবে কী আমায়?


ফাঁকি দিয়ে ভোরের আলো

রোদ মুছে দেয় চোখের কালো

সেই ভালোটুকু গালে মেখে

যদি হারাতে চাই...

বেঁধো না আমায়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance