STORYMIRROR

surjani bhattacharya

Romance

2  

surjani bhattacharya

Romance

বিপুল তরঙ্গ

বিপুল তরঙ্গ

1 min
391

একটা অসংযত দুপুর

শেষের প্রহর গুনেছিল,

একটা অদমনীয় বিকেল

যেন সাক্ষী থেকে ছিল।


ঝড়ের দাপট ছিল প্রকট

ঘন মেঘের থেকেও কালো,

কত অসহায় চিৎকার

হয়তো এমনই হওয়ার ছিল।


কত সদ্য ফোঁটা কুঁড়ি

তাদের নাম রাখা কই হল,

কত ঘরছাড়া প্রবাসী

তাদের ঘরে ফেরা থমকাল।


জীবন এক মুহূর্তে ফুরায়

হৃদয় প্রতি মুহুর্তে হাসে,

আকাশ ব্যাকুল ক্ষোভে ভাঙে

দু-কুল বিপুল স্রোতে ভাসে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance