STORYMIRROR

surjani bhattacharya

Inspirational

2  

surjani bhattacharya

Inspirational

ভালো থাকার গান

ভালো থাকার গান

1 min
609

ছকে বাঁধা দিন,বিবর্ণ আজকাল

ক্ষয়ে গেছে মন, অভিমান সংশয়,

অনেক ভিড়ে চেনা হাসির ঝলক

নাহ্! ওসব ভাবনা,

কখনো সত্যি নয়।


ভেবে দেখলে আক্ষেপ আধ-খানি

বাকি যা কিছু এ শহরেই শেখা,

আপন বৃত্তে এখনও ভবঘুরে

নিয়মগুলো কাঠ পেন্সিলে লেখা।


অগোছালো রাত গুছিয়ে সকাল সাজায়

শেষ লেখাটায় হারায় গহীন ব্যথা,

বেঁচে থাকা নয়, ভালো থাকাটাই আসল

একটা জীবন হাজারো ছন্দে গাঁথা।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational