STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

অধিকার

অধিকার

1 min
395

আমি দেখছি 

তুমি দেখছো

অখণ্ড গভীর আলোর সোমত্ত

রাত্রির  স্থাপত্য ভেঙে

জানালার গরাদ ছিটকে আচম্বিত

ভোর

মধ্যবিত্ত ঘুম সংরাগের সংসর্গ ছেড়ে  

অন্তরে অন্তরে অন্তর নিংড়ে ঘরবাড়ি

হচ্ছি যুগলে দোহের সংসারী।

খুঁজে নিচ্ছি

অযাচিত শরীর

দু’জনের দেখার নিশ্চুপ শব্দের সম্মোহন

ভালোবাসার আশকারা

রমণের ঝাপে হারানো

চিরন্তনি

কপালের বিন্দি 

মাথার চিরুনি

উত্তাল নদী সাগর সঙ্গমের অধিকার

মাটির নিভৃতে জীবন মৃত্যু পারাপার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics