STORYMIRROR

Moumita Mondal

Classics

4  

Moumita Mondal

Classics

অচিনপুর..

অচিনপুর..

1 min
1.1K

উড়োচিঠি গুড়ো হয়ে ঝরে গেছে শ্রাবণে

সব কথা মরে গেছে সেদিনের ফাগুনে

সেদিনও আগুন ছিল বৈশাখী চোখেতে

সেদিনও বারুদ ছিল আষাঢ়িয়া মনেতে...


গত শ্রাবনেও ছিল কাছাকাছি দুই মন

আকুলতা ব্যাকুলতা হারিয়ে গেল কখন 

বৃষ্টিরা দূরে গেছে, ঝরে গেছে, আর নেই

বসন্ত মিলিয়েছে চেনা সে দিগন্তেই...


কত কথা কত ব্যথা, কত শত কলতান

নীরবতা ছেয়ে আছে, সঞ্চিত অভিমান

মন আজ দাবানলে জ্বলন্ত, পুড়ে ছাই

হাতড়ে বেড়িয়ে দেখি কোনখানে তুমি নাই...


বয়ে যাওয়া সময়ের খেয়াল কেই বা নেয়

বহু যত্নে তবুও যন্ত্রণা মেলে দেয়

আজ আমি বহুদুরে,, তুমিও অনেকদূর

হারিয়েছে সবকিছু,, ঠিকানা অচিনপুর...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics