STORYMIRROR

Manik Goswami

Tragedy Others

3  

Manik Goswami

Tragedy Others

অভিমান

অভিমান

1 min
144


অনেকের মতো আমারও পোষ্য আছে,

পুষে রেখেছি যত্ন করে তারে;

প্রাণী জগতের পোষ্য সে তো নয়,

অভিমানকে পুষে রেখেছি আশাহীন অন্তরে।


কথা ছিল আসবে তুমি কনের সাজে ঘরে,

ভেবেছিলাম আবাহনটি করবো সাড়ম্বরে।

অনেক অনেক পুস্পমাল্যে সাজাবো মনের মতো,

খুশির প্রলেপে ঢাকতে চেয়েছি অহংকারের ক্ষত।

চলতে গিয়ে নরম পায়ে আঘাত পাবার ভয়ে,

সাজিয়েছিলাম প্রবেশ দ্বারটি দুর্বাদলের ছায়ে।

সুখস্পর্শের আবদার ছিল মনের আঙ্গিনা জুড়ে,

স্বচ্ছ মনের নির্মল ছোঁয়া প্রশান্তি দিতে পারে।

ইচ্ছে ছিল তোমার মাথার ঘোমটা মুকুট খুলে,

খোঁপার মাঝে গুঁজে দেব দোলনচাঁপা ফুলে।

যৌবনেরই গরিমা মাখানো বুকেতে ছন্দ তুলে,

মনের উঠানে দোলা দেবে তুমি মেঘ কালো এলো চুলে।

ব্যর্থ হলো জীবনেরই সকল চাওয়া-পাওয়া,

হতাশ হৃদয়ে পোষ মেনেছে অভিমানের ছোঁয়া।

অপেক্ষাটাই সার হলো শুধু, ব্যর্থ সময় কাটে;

বদ্ধ হাওয়ায় গুমোট লেগেছে, খোলা মনের মাঠে।

 





Rate this content
Log in

Similar bengali poem from Tragedy